নানক, শামীম ওসমানের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক
অর্থ পাচার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া সাবেক এমপি শামীম ওসমান, তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও আদালতে চার্জশিট দেওয়া হবে। আসামিদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বুধবার দুদক সচিব মো. সাইদুর রহমান খান সাংবাদিকদের এসব তথ্য জানান। দুদক কর্মকর্তা জালাল উদ্দিন আহাম্মদ গত বছর ১৫ জানুয়ারি বাদী হয়ে কমিশনের ঢাকা-১ ও সমন্বিত জেলা কার্যালয় নারায়ণগঞ্জে দুটি মামলা করেছিলে...