ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের মারামারি, আহত ৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আন্তঃবিভাগ ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। জানা গেছে, খেলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এক গোলে এগিয়ে ছিল। খেলার শেষ মুহূর্তে বল থ্রো-ইনে গেলে বল আনতে যান হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর। এ সময় দর্শক সারিতে থাকা ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা বল দিতে সময়ক্ষেপণ করলে তাঁদের সঙ্গে মশিউরের কথা কাটাকাটি হয়। একপর...