আইফোন কি জীবনের চেয়ে বড়?
শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। পরিবারের কেউ হয়তো ভাবেনি, এই বের হওয়াটাই তার জীবনের শেষ বের হওয়া হবে। পরদিন তার মরদেহ পাওয়া গেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছের সানন্দা এলাকায়। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ছিল তার মা-বাবার একমাত্র সন্তান। নিখোঁজ হওয়ার পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ রাতভর আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে। পরে তার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় ১৮ বছর বয়সী এক তরুণকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। পুলিশ এখনও হত্যার কারণ নিশ্চিত করতে পারেনি। তবে পুলিশ ও সংশ্লিষ্টদের প্রা...