নতুন ভিশন ও ইউনিক গ্রুপের এমডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
প্রতারণার অভিযোগে নতুন ভিশন লিমিটেড ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। আইনজীবী মো. সুলতান মাহমুদ বাদী হয়ে আজ সোমবার ঢাকা সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জোনাইদ মামলাটি আমলে নিয়ে ডিবিকে তদন্তের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শোহেল মো. ফজলে রাব্বী। মামলার অন্য আসামির মধ্যে রয়েছেন- নতুন ভিশন লিমিটেডের পরিচালক ও পিএইচপি পরিবারের পরিচালক মোহাম্মদ আলী হোসেন, দৈনিক আমাদের সময়ের সম্পাদক ও প্রকাশক। মামলার আরজিতে উল্লেখ করা হয়, বাদী ২০০৬...