সুপ্রতিবেশীসুলভ যে দৃষ্টান্ত ভারত স্থাপন করতে পারে
আগস্টের আকস্মিক ঢল যেভাবে নেপালের জনপদ ভাসিয়ে নিল, তা বাংলাদেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা। ভাবতে পারি, যদি আমাদের উজানে, ভারতে আন্তঃসীমান্ত নদীগুলোর ওপর নির্মিত বাঁধগুলো ভেঙে যায় কিংবা নদীর পানি ফুলে-ফেঁপে উঠে বিস্তীর্ণ দুই কূল ছাপিয়ে যায়, তখন কী উপায় হবে ভাটির বাংলাদেশের মানুষের? এ রকম শঙ্কা থেকেই ভারতের একটি বিদ্যুৎ ও পানি সংরক্ষণ প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় জনতা প্রতিবাদমুখর হয়ে ওঠে। ফলে সে দেশের সরকার প্রকল্পটির বাস্তবায়ন স্থগিত রেখেছে। ১৩ বিলিয়ন ডলারের ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট’ (এসইউএমপি) নেওয়া হয়েছিল চীনের তিব্বতের ভাটিতে ভারতের অরুণাচল প্রদেশে। এ ধরনের কোনো...