উপকূলে ঝোড়ো হাওয়া, কমতে পারে বৃষ্টি
ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করা গভীর নিম্নচাপটি আরও পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে আজ শুক্রবার বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও বৃষ্টি হলেও এর পরিমাণ খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই। এসব তথ্য জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি গত বুধবার মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে। বর্তমানে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও এর কাছাকাছি উড়িষ্যা উপকূলীয় এলাকায় স্থলে গভীর নিম্ন...