৫২ বছরে দেশে আবাদি জমি কমেছে ৩০ শতাংশ
স্বাধীনতার পর ৫২ বছরে দেশে আবাদি জমির পরিমাণ কমেছে প্রায় ৩০ শতাংশ। তবে একই সময়ে কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। ১৯৭১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে ধানের উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৮ গুণ, গমের উৎপাদন ১৭ দশমিক ২৭ গুণ এবং ভুট্টার উৎপাদন বেড়েছে দুই হাজার ২৬৬ দশমিক ৬৭ গুণ। অন্যদিকে স্বাধীনতার পর দেশে লবণাক্ত জমির পরিমাণ ছিল ৮ দশমিক ৩৩ লাখ হেক্টর। ২০২৩ সালে তা বেড়ে ২০ দশমিক ৫ লাখ হেক্টরে দাঁড়ায়। ২০২৪ সালে লবণাক্ত জমির পরিমাণ হয়েছে ১১ দশমিক ৫৬ লাখ হেক্টর। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে সার্ক কৃষি সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) আয়োজিত তিন দিনের কর্মশালার সমাপনী দিনে এস...