আপত্তিকর ভিডিও করে ব্ল্যাকমেইল করায় নিরঞ্জনকে হত্যা: পুলিশ
গোপনে ধারণ করা আপত্তিকর ভিডিও দিয়ে ক্রমাগত ব্ল্যাকমেইল করার জেরে ময়মনসিংহে অটোরিকশা মালিক ও স্বর্ণকার নিরঞ্জন চন্দ্র সূত্রধরকে (৫০) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও ঘাতক হিসেবে শামীম মিয়া (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মো. মিজানুর রহমান এসব তথ্য জানান। পিবিআই জানায়, ময়মনসিংহের খাগডহর এলাকায় নিরঞ্জন চন্দ্র সূত্রধরের চারটি অটোরিকশা ছিল। শামীম মিয়া তার অটোরিকশার গ্যারেজে ম্যানেজার হিসেবে কাজ করতেন। সেই সূত্রে দুজনের মধ্যে...