যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে পান্ডা কূটনীতির শুরু যেভাবে
যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় দুটি বড় পান্ডা পাঠাচ্ছে চীন। এরমধ্য দিয়ে সেগুলো দুই দেশের কূটনৈতিক ঐতিহ্যের অংশে পরিণত হচ্ছে। পান্ডা দুটির নাম পিং পিং ও ফু শুয়াং। সম্প্রতি ওয়াশিংটন সফরের সময় পান্ডা পাঠানোর ঘোষণা দেন চীনের নেতা শি জিনপিং। তিনি বলেন, ‘পান্ডা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের দূত হিসেবে কাজ করছে।’ তিনি বাণিজ্য, ভূরাজনীতি ও প্রযুক্তিখাতের প্রতিযোগিতার মধ্যে পান্ডাকে সহযোগিতার প্রতীক হিসেবে তুলে ধরেন। পান্ডার মূল খাবার বাঁশ। এমন একটি লোমশ প্রাণী কীভাবে চীন-যুক্তরাষ্ট্র কূটনীতির প্রতীকে পরিণত হলো? যেভাবে শুরু হয়েছিল গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয় ১৯৪৯ সালে। এর আগ...