নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই বন্ধুর
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর থানার মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) ও একই গ্রামের সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর পৌনে ২টার দিকে সুজন ও সাব্বিরসহ কয়েকজন তরুণ দিয়ার ধাইনগর এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোত ও পানির গভীরতায় নিয়ন্ত্রণ হারিয়ে সুজন ও সাব্বির পানিতে তলিয়ে যান। তাদের তলিয়ে যেতে দেখে সঙ্গে থাকা তরুণেরা চিৎকার শুরু করেন। পরে স্...