অরাজকতা টেকসই সমাজের পরিচয় নয়
শুধু ১০ নভেম্বরেই দৈনিক সমকালের পাতায় উঠে আসা ১৩টি ভিন্ন ভিন্ন অরাজকতার খবর যেন আমাদের প্রশাসনিক সক্ষমতা, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং সামাজিক নৈতিকতার চরম সংকটের কথা স্মরণ করিয়ে দেয়। প্রতিবেদনগুলো হলো– ক. উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ; খ. পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা; গ. খুলনায় একের পর এক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আতঙ্ক; ঘ. চাটমোহরে ডিলারের ঘর ভেঙে ৬১১ বস্তা সার লুট; ঙ. বাসার গেটে ছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত; চ. ঢাকাসহ চার জেলায় আট বাসে আগুন; ছ. ব্যবসায়ীকে গুমের অভিযোগ; জ. টঙ্গীতে ইস্ত্রি দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার; ঝ. আওয়ামী লীগ নে...