আদালতের স্থগিতাদেশ নিয়ে প্রণোদনার ঋণ নিতে পারবেন খেলাপিরা
ব্যাংক কোম্পানি আইনে কোনো ঋণখেলাপিকে নতুন ঋণ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অর্থনৈতিক পুনরুদ্ধার ও কর্মসংস্থান বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে গতি আনতে নীতিমালায় বড় ধরনের শিথিলতা আনল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আদালতের স্থগিতাদেশ নিয়ে প্রণোদনার ঋণ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন গ্রাহক। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়েছে, দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার, শ্রমিক-কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা বজায় রাখতে ৬০ হাজার কোটি টাকার ১৫টি বিশেষ স্কিম চালু করা হয়েছে। এসব স...