অর্থ পাচার-বেআইনি সম্পত্তি নিয়ে অভিযোগের জবাব দিলেন রাকুল
বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি ও তার স্ত্রী অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের বিরুদ্ধে। তাদের প্রযোজনা সংস্থা প্যানোরামা স্টুডিওকে ঘিরে অর্থ নয়ছয়ের অভিযোগে মুম্বাইয়ের একাধিক ঠিকানায় আয়কর বিভাগের তল্লাশি নিয়েও খবর প্রকাশিত হয়েছে। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন রাকুল প্রীত। গত ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের প্রায় ১২টি ঠিকানায় আয়কর বিভাগের একাধিক দল তল্লাশি চালায়। এ সময় প্রযোজনা সংস্থার বিভিন্ন নথি ও আর্থিক লেনদেনসংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই জ্যাকি-রাকুল দম্পতিকে ঘিরে নানা আলোচনা শুরু হয়। ঘটনার প্রায় এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যম...