ছয় দশক ধরে বিনামূল্যে পাঠশালা, প্রধানমন্ত্রীর সম্মাননা পেলেন রমণী কান্ত
মন্দির প্রাঙ্গণে একটি টিনের একচালা ঘর-নেই কোনো আধুনিক শ্রেণিকক্ষ, চেয়ার-টেবিল, বেঞ্চ কিংবা বেতনভুক্ত শিক্ষক। সেখানে বসেই জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন একজন বৃদ্ধ। বয়সের ভারে শরীর ন্যুব্জ হলেও শিক্ষাদানের নেশায় এখনও ক্লান্ত হননি তিনি। দীর্ঘ ছয় দশক ধরে গ্রামের শিশুদের বিনামূল্যে পড়িয়ে আসছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের রমণী কান্ত বেপারী। অবশেষে শিক্ষা ক্ষেত্রে তাঁর এই মহতী অবদানের স্বীকৃতি দিয়েছে সরকার। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল রোববার দুপুরে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষক রমণী কান্ত বেপ...