ধর্ষণে অভিযুক্তকে আটক, ইট নিক্ষেপে ওসি আহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে আটক করে গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের টুকরোর আঘাতে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। গতকাল ‎রোববার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের একটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। ‎‎আটক জাকির হোসেন বরিশালের বানারীপাড়ার গাবা গ্রামের কাদের হাওলাদারের ছেলে। তিনি পরিবার নিয়ে এনায়েতনগরের ওই আবাসিক এলাকায় বসবাস করেন। ‎‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে শিশুটিকে একা পেয়ে প্রতি...