হাসিল দেওয়ার পরও কৃষককে মারধর, ইউএনও কার্যালয় ও হাট অফিস ঘেরাও
জয়পুরহাটের আক্কেলপুরে ২৫ টাকা হাসিল দেওয়ার পরও এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে হাট ইজারাদারের এক কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌর এলাকার কলেজ বাজারের দুই নম্বর গেটে এ ঘটনা ঘটে। প্রতিবাদে ক্ষুব্ধ কৃষক ও স্থানীয় অধিবাসীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে তারা ইজারাদারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। ভুক্তিভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার রাজকান্দা গ্রামের কৃষক রনি হোসেনের ছেলে রাকিব হাসান (১৯) কলেজ বাজারে ৪৫ কেজি কচুর বই (কচুর মুখি) বিক্রি করে বাড়ি ফিরছিলেন। বাজারে ২ নম্বর কলেজ গেটে পৌঁছালে হাট ইজারাদারের কর্মী প্লাবন হোসেন তাঁকে আট...