এগিয়ে গেলো মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়
সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে মঙ্গলবার সকাল ১০টায় মাদারীপুর পৌরসভা হলরুমে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতায় জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিযোগিতায় মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আলহাজ আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয় রানারআপ হয়েছে। রানারআপ দলের দলনেতা মো. সাদ্নান হোসেন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন। প্রতিযোগিতায়...