তরুণদের মধ্যে দ্রুত বাড়ছে ক্যান্সার, কেন একে ‘টাইমবোমা’ বলছেন বিশেষজ্ঞরা
৫০ বছরের কম বয়সীদের মধ্যে সাত ধরনের ক্যান্সারের প্রকোপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ক্যান্সারের তথ্য বিশ্লেষণ করে এমন প্রবণতা পেয়েছে ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড (ডব্লিউসিআরএফ)। গবেষণায় দেখা গেছে, ইংল্যান্ডে ২০০১ সালের তুলনায় ২০২৩ সালে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে প্রোস্টেট ক্যান্সারের হার প্রায় চার গুণ হয়েছে। একই সময়ে অন্ত্র, কিডনি ও জরায়ুর ক্যান্সারের হার দ্বিগুণের বেশি বেড়েছে। ডব্লিউসিআরএফ ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ক্যান্সারের তথ্য বিশ্লেষণ করেছে। এতে ইংল্যান্ডে সাত ধরনের, যুক্তরাষ্ট্রে পাঁচ ধরনের এবং নেদারল্যান্ডসে চার ধরনের ক্যান্স...