কক্সবাজারে পর্দা উঠল জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের
কক্সবাজারের ডলফিন বিচে শুরু হয়েছে জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও মহিলা উন্মুক্ত)। বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় শুক্রবার সৈকতে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি নাছিমা চৌধুরী শিরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন সাদ্দাম প্রধান অতিথিকে এবং যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা ল...