সাহায্য নয়, এবার বাংলাদেশ অংশীদারিত্ব চাইতে এসেছে
অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন। তিনি এবার তুরস্কের আনতালিয়ায় ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) অংশ নিয়েছেন। সম্মেলনের বিভিন্ন সভা ও আলোচনায় অংশ নিচ্ছেন। এক ফাঁকে তাঁর সঙ্গে কথা বলেছেন জাহিদুর রহমান সমকাল : এবারের কপ৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণকে আপনি কীভাবে দেখছেন? ড. কামরুজ্জামান মজুমদার : এবারের সম্মেলনে বাংলাদেশের উপস্থিতি আগের তুলনায় কিছুটা ভিন্ন। সম্মেলনে আসার আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের জলবায়ু অবস্থান ও অগ্রাধিকারগুলো জোরালোভাবে তুলে ধরেছেন। সেই বক্তব্যের ধারাবাহিক প্রতিফলন কপ৩১ সম...