এনসিপি নেতা মাহিন সরকারের বেলকুচির বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বেলকুচি পৌর এলাকার শেরনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে বাড়ির প্রবেশ গেটে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে। মাহিন সরকার জানান, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। বাড়িতে তার অসুস্থ বাবা-মা অবস্থান করছিলেন। বিভিন্ন মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছিল উল্লেখ করে তিনি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন। ব...