তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশার সঙ্গে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ। রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। ভোরে কুয়াশার সঙ্গে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল বেশি। শনিবার তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ক্রমেই কমছে। শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা কমে দাঁড়ায় ১৭ দশমিক ৭ ডিগ্রিতে। রোব...