শিউলি সন্ধ্যায় ‘ফারজানা’ হয়ে ধরা দিলেন পরীমণি
জন্মদিন মানে পরীমণির কাছে বিশেষ এক অনুভূতি। তবে এবার সেই আনন্দ যেন একটু বেশিই। কাছের মানুষদের ভালোবাসা, শিউলি ফুলে সাজানো আয়োজন আর নতুন কাজের খবর—সব মিলিয়ে জন্মদিনের মুহূর্তগুলো উপভোগ করেছেন ঢালিউডের এই চিত্রনায়িকা। আনন্দের মুহূর্ত দিয়েছেন নতুন সিনেমার ঘোষণা। শনিবার রাতে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরীমণি বলেন, ‘মুহূর্তটা আমি একা একা খুশি ধরে রাখতে পারি না। আমার মনে হয়, চিৎকার করে পুরো পৃথিবীকে জানাই—আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। এই যেমন আজকে আমি অনেক খুশি।’ বয়স বাড়ার স...