জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়ন জরুরি
রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, জুলাইয়ের আত্মত্যাগের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ভিশন পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের (ভিপিএসএসসি) আয়োজনে ‘জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। দিলারা চৌধুরী বলেন, ‘এই যে নির্বাচনে আমি যেটা বলেছিলাম, টু-থার্ড মেজরিটি যে দেওয়া হলো, এটা তো খুব মানে পাতানো নির্বাচন। দুই ঘণ্টা তো ঘোষণা বন্ধ ছিল।’ পাতানো নির্বাচন ও কারসাজির মাধ্যমে দুই-তৃতীয়াংশ সংখ্যাগ...