হামজার সঙ্গে সাফের প্রথম ম্যাচে খেলবেন না ফারহানও
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচে পাওয়া যাবে না হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে। আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে ফিফা উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর থেকে। ফলে ওই দিনই দলের সঙ্গে যোগ দেবেন হামজা ও ফারহান। জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি আজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘৯ তারিখ হামজা ও ফারহান আসবে। ফলে তারা প্রথম ম্যাচ খেলতে পারবে না। ফিফা উইন্ডো শুরু হচ্ছে ৯ নভেম্বর থেকে।’ হামজা প্রথম ম্যাচ খেলতে পারবেন না তা আগেই জানা গিয়েছিল। আগামী ৯ নভেম্বর শুরু হবে ফিফা উইন্ডো। এই সময়ের পর ক্লাবগুল...