সেতু ভেঙে চলাচল বন্ধ দুই বছর, দুর্ঘটনা এড়াতে বাঁশের বেড়া
নাটোরের সিংড়ায় তেরবাড়িয়া-চৌগ্রাম পাকা রাস্তার রানীভবানী খালের ওপর নির্মিত সেতু ভেঙে দুই বছর ধরে চলাচল বন্ধ রয়েছে। প্রায় সাত দশক আগে নির্মিত সেতুটি ভেঙে যাওয়ায় ১২ গ্রামের বাসিন্দারা দুর্ভোগের শিকার হচ্ছেন। গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, তেরবাড়িয়া-চৌগ্রাম পাকা রাস্তার রানীভবানী খালের ওপর নির্মিত রথবাড়ী সেতুটির পাটাতন ভেঙে গেছে। এ কারণে দুই পাশে বাঁশের বেড়া দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে রেখেছে এলাকাবাসী। সেতুর ওপর দিয়ে হাঁটার জন্য বাঁশের চাটাই তৈরি করে দিয়েছে এলাকাবাসী। গাড়ি না চললেও স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা চাটাইয়ের ওপর ঝুঁকি নিয়ে চলাচল করছে। মালপত্র পরিবহন বা যাত্রীবাহী ভ্যান, রিকশ...