সাংবিধানিক স্বীকৃতি ও পুনর্বাসন চান গুমের শিকার ব্যক্তিরা
সংবিধান সংশোধনের মাধ্যমে গুম প্রতিরোধ, গুমের শিকার ব্যক্তিদের স্বীকৃতি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন গুম-নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা। একইসঙ্গে বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ ও অগ্রাধিকার ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলে ধরে তারা বলেছেন, দেশে ভবিষ্যতে আর কেউ যেন গুমের শিকার না হন এবং গুম খুনের সংস্কৃতিও ফিরে আসতে না পারে তার সাংবিধানিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। গতকাল বুধবার সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠকে এসব দাবি উঠে আসে। এদিন বিগত ১৭ বছরে নির্যাতন ও গুমের শিকার ব্যক্তি এবং হত্যাক...