মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি-এসআই কারাগারে
মাগুরার বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় শালিখা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দেবনাথ ও সাবেক উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার সন্ধ্যায় শালিখা আমলি আদালতে হাজির করা হলে আসামিরা জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক বর্ণালী রানী জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন। এ ঘটনায় তৎকালীন ওসি বিপ্লব কুমার দেব...