২২ বছরে সর্বনিম্ন পাসের হার, ছয় লাখ অকৃতকার্য
এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ডের এই গড় পাসের হার ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। অকৃতকার্য হয়েছেন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এটা মোট পরীক্ষার্থীর প্রায় অর্ধেক। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। গতকাল শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলের সারসংক্ষেপ তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা...