প্রকৃতি রক্ষার বিশ্বমঞ্চে আমাদের তারুণ্য
২ হাজার ৮০০ বছরের পুরোনো শহর আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান। ‘গোলাপি শহর’ নামে পরিচিত এই শহরে ১৮ অক্টোবর শুরু হয় জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন কপ১৭। নির্ধারিত সময় পেরিয়ে সম্মেলন চলে ৩১ অক্টোবর পর্যন্ত। কপ১৭-এর উচ্চপর্যায়ের অধিবেশনে জলবায়ু ও প্রকৃতি সুরক্ষায় বৈশ্বিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সম্মিলনে ইয়ুথনেট গ্লোবালের তরুণ প্রতিনিধি হিসেবে যোগ দিয়ে অভিজ্ঞতার কথা লিখেছেন সোহানুর রহমান সম্মেলন কেন্দ্রের ভেতরে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ আটকে গেল বেশ কিছু হাতির ছবিতে। ওপরে লেখা, ‘ইটস টাইম টু ফেস দি এলিফ্যান্টস ইন দ্য রুম’। অর্থাৎ বড় সমস্যাগুলো সামনে থাকলেও আম...