জীবন গড়ুন পরিশ্রমে...
জন ন্যাশ। ‘ইকোনমিক সায়েন্স’-এ নোবেলজয়ী আমেরিকান গণিতবিদ। প্যারানয়েড সিজোফ্রেনিয়া জয় করে গণিতের কিংবদন্তি হয়ে ওঠা এ গণিতবিদের বিভিন্ন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণার কথা তুলে এনেছেন ইমরান খান আমার জীবনজুড়ে কেবলই লড়াইয়ের গল্প। তীব্র মানসিক অসুস্থতা বা প্যারানয়েড সিজোফ্রেনিয়া জয় করে গণিতে ফিরে এসেছি এবং নোবেল পুরস্কারও পেয়েছি। এখানে অবশ্য বিশ্বের কোটি কোটি মানুষের অনুপ্রেরণার প্রভাব রয়েছে। যৌক্তিক কারণ আমি সবসময় সংখ্যা এবং যুক্তিতে বিশ্বাসী ছিলাম। তবুও সারা জীবন এই সবের পেছনে ছুটে আজ আমি প্রশ্ন করি–আসল যুক্তিটা কী? সত্য কার হাত ধরে আসে? আমার এই খোঁজার জার্নি আমাকে গণিত থ...