ভালো ফল করা কলেজগুলোতে উল্লাস, মিষ্টি বিতরণ
এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ কমলেও ফল প্রকাশের পর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের জোয়ার বয়ে যায়। ভালো ফল লাভ করা শিক্ষার্থীরা নেচেগেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। শিক্ষক-শিক্ষিকাদের মুখে তারা মিষ্টি তুলে দেন। আবার আশানুরূপ ফল না পাওয়ায় কারও কারও চোখের কোণে ছিল পানি। প্রতিবছরের মতো এবারও এইচএসসি পরীক্ষায় সফলতা ধরে রেখেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। এ বছর কলেজটি থেকে ২ হাজার ৯৫৯ জন পরীক্ষায় অংশ নেন। পাসের হার ৯৯.৮৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৩১২ জন। বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৩২৪ জন। পাসের হার ৯৯.৮৩ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫...