বরিশালের ৬ রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল নগরীঘেষা কীর্তণখোলা নদীর পূর্ব তীরে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে সেখানকার বাস মালিক সমিতি। এসব রুটে তিন চাকার যানবহন চলাচল বন্ধের দাবিতে সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কীর্তণখোলার পূর্ব তীরে সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট থেকে বাকেরগঞ্জ উপজেলার ডিসি রোড, লক্ষ্মীপাশা, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার এবং ভোলা সড়কের লাহারহাট রুটে ৭০টি বাস চলাচল করে। এসব রুটের নিয়ন্ত্রক সংগঠন হচ্ছে চরকাউয়া বাস ও মিনিবাস মালিক সমিতি। পটুয়াখালীর বাউফল, দশমিনা ও দুমকি উপজেলার যাত্রীরা সংক্ষিপ্ত পথের জন্য এ রুটে যাতায়াত করেন। মালিক সমিতির সভাপতি মা...