এনজিও’র মাধ্যমে সর্বজনীন পেনশনের প্রচার ও অংশগ্রহণ বাড়াতে চায় সরকার
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) মাধ্যমে সর্বজনীন পেনশন কর্মসূচির প্রচার ও অংশগ্রহণ বাড়াতে চায় সরকার। এ লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের উদ্যোগে আজ সোমবার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান। এতে সভাপতিত্ব করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। সভায় আরও বক্তব্য দেন এমআরএর পরিচালক আব্দুল মান্নান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য শেখ কামরুল হাসান প্রমুখ। মতবিনিময় সভায় দেশের প্রায় অর্ধ শতাধিক বৃহৎ এনজিও...