২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর সাপ্তাহিক ছুটি বাদে সরকারি ছুটি থাকবে ২২ দিন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। সব মিলিয়ে প্রস্তাবিত ২৯ দিনের ছুটির মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। ফলে কার্যত ছুটি পাওয়া যাবে ২২ দিন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে ছুটির তালিকা অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল...