বদলে যাওয়া বন্যা এবং দক্ষিণ এশিয়ার পানি-রাজনীতি
দক্ষিণ এশিয়ার নদীবিধৌত ভূখণ্ডে বন্যা কোনো ব্যতিক্রমী দুর্যোগ নয়। এটি এ অঞ্চলের ভূ-প্রকৃতি, কৃষিনির্ভর অর্থনীতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু গত দুই দশকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যার চরিত্র ও তীব্রতা যেভাবে বদলে গেছে তা আগের যে কোনো বিশ্লেষণকে ছাড়িয়ে যাচ্ছে বা অকার্যকর প্রমাণ করছে। বন্যা মোকাবিলায় আঞ্চলিক বা স্থানীয় ব্যর্থতার ওপর আগের সব অনুমানের চেয়ে বর্তমান বাস্তবতা আসলেই অনেক গুরুতর। পুরোনো হিসাব, নতুন বাস্তবতা সিআরইডি ও ইএম-ড্যাট তথ্যভান্ডার অনুযায়ী, ১৯৫০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারত, নেপাল, পাকিস্তান ও বাংলাদেশে ৩৫৫টি বড় বন্যা আঘাত হেনেছিল, যাতে ক্ষতির পরিমাণ ছিল প্র...