সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আরও কমে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গত সেপ্টেম্বর শেষে প্রবৃদ্ধি নেমেছে ৪ দশমিক ১৭ শতাংশে। এর আগে সর্বনিম্ন প্রবৃদ্ধির রেকর্ড ছিল গত জুনে ৪ দশমিক ৪৭ শতাংশ। মূলত বৈশ্বিক সংকটের মধ্যে উচ্চ মূল্যস্ফীতির কারণে একদিকে চাহিদা কমেছে, আরেকদিকে উৎপাদন খরচ বেড়েছে। বিদ্যুৎ, গ্যাস নিয়েও রয়েছে সংকট। সব মিলিয়ে ঋণ প্রবৃদ্ধি এই পর্যায়ে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বেশির ভাগ সময় দুই অঙ্কের ঘরে ছিল। সর্বশেষ ২০২৪ সালের জুলাইতে বার্ষিক প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ১৩ শতাংশ। পরের মাসে তা ৯ দশমিক ৮৬ শতাংশে নেমে যায়। এরপর ধারাবাহিকভাবে কমতে-কম...