বিক্ষোভ-ভাঙচুর থামেনি, ১০ মামলায় গ্রেপ্তার ৯৬
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে গতকাল সোমবারও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। রাজধানীর মিরপুর, ঢাকার সাভার ও আশুলিয়া এবং গাজীপুরের শিল্পাঞ্চলের পর নারায়ণগঞ্জেও মিছিল, সমাবেশ, সড়ক অবরোধ হয়েছে। এ সময় কারখানা ভাঙচুর, পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য। আশুলিয়ার নরসিংহপুরে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়েছে। গাজীপুর ও নারায়ণগঞ্জে তিন মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট তৈরি হয়। মিরপুরে ভাঙচুর করা হয় দুটি কারখানা। এসব এলাকা স্ব...