ফাঁকি রোধ হলে কর-জিডিপির অনুপাত ১৩.৫ শতাংশ হত
বিদ্যমান কর আইন পুরোপুরি পরিপালন করা হলে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ১৩ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারত। এ জন্য নতুন কোনো কর আরোপ বা করের হার বাড়ানোর প্রয়োজন হতো না। গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, করদাতাদের যথাযথভাবে কর পরিশোধ না করার কারণে শুধু ব্যক্তিগত আয়কর ও অভ্যন্তরীণ মূল্য সংযোজন করের (মূসক) ক্ষেত্রেই সম্ভাব্য রাজস্বের ৫ দশমিক ৮৯ শতাংশ জিডিপির সমপরিমাণ ঘাটতি রয়েছে। দুর্বল কর পরিপালন, করের আওতা সীমিত থাকা এবং রাজস্ব প্রশাসনের নানা দুর্বলতার কারণে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত...