নারায়ণগঞ্জে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ
নারায়ণগঞ্জ শহরে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও আগুনে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার ভোরে শহরের পশ্চিম মাসদাইর সরদার বাড়ি মসজিদ-সংলগ্ন আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। এদিকে গত বৃহস্পতিবার শহরের একটি ডাইং কারখানায় আগুন লাগার ঘটনায় দগ্ধ এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মায়ের মৃত্যুর পরদিন মারা গেছে দেড় বছরের শিশুও। নারায়ণগঞ্জের ঘটনায় দগ্ধ ব্যক্তিরা হলেন–রংপুরের বদরগঞ্জ উপজেলার কুমারপাড়া এলাকার আমজাদ হোসেনের দুই ছেলে শাহীন আলম (৩০) ও সাহেদ আ...