সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
কুঁচকির চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে দক্ষিণ আফ্রিকা সফর থেকে চোটের কারণে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ। বিসিবি জানিয়েছে, প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানান মুশফিক। ম্যাচ শেষে তার এমআরআই করানো হয়। পরীক্ষার ফলে কুঁচকিতে তার অস্বস্তির বিষয়টি ধরা পড়ে। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, চোটের কারণে মুশফিককে আপাতত বিশ্রামে থাকতে হবে। পাশাপাশি তার পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করা হবে, যাতে চোটের অবনতি না ঘটে। এ কারণে দ্বিতীয় টেস্টে...