প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিচ্ছে ডেমোক্র্যাটরা, সিনেটেও এগিয়ে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির হাতে যাচ্ছে পরিষদের নিয়ন্ত্রণ। সিবিএস নিউজের এক পূর্বাভাসে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদে অন্তত ২১৮টি আসনে জয় পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে রিপাবলিকানরা অন্তত ১৬০টি আসন পেতে পারে। এর মধ্য দিয়ে চার বছর পর আবারও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে ডেমোক্র্যাটরা। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা ও বিভিন্ন সংবাদমাধ্যমের পূর্বাভাসে ডেমোক্র্যাটদের এই অগ্রগতির চিত্র উঠে এসেছে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ২১৮টি আসন প্রয়...