যুক্তরাষ্ট্রে ভোট শেষ, চলছে গণনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে বেশির ভাগ অঙ্গরাজ্যে। কেবল আলাস্কায় ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় অনুযায়ী ধাপে ধাপে ভোট গ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনা। অনেক জায়গা থেকে ভোটের ফলাফলও আসতে শুরু করেছে।
কানেকটিকাট, আলাবামা, ডেলাওয়্যার, ইলিনয়, মেইন, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিসৌরি, নিউ জার্সি, ওকলাহোমা, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, সাউথ ডাকোটা, টেক্সাস, ওয়াশিংটন ডিসি, মিসিসিপি, কানসাস এবং টেনেসিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। এরপর আরকানসাস, আইওয়া, লুইজিয়ানা, মিনেসোটা, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, উইসকনসিন, ওয়াইয়োমিং, কলোরাডো ও অ্যারিজোনায় কিছুক্ষণ আগে ভোটগ্রহণ শে...
৪ নভেম্বর ২০২৬
সমকাল