উত্তর ক্যারোলাইনায় রিপাবলিকানদের আসন ডেমোক্র্যাটদের দখলে
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে একের পর এক গুরুত্বপূর্ণ সিনেট আসনে জয় পাচ্ছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা। উত্তর ক্যারোলাইনায় রিপাবলিকানদের দখলে থাকা আসন ছিনিয়ে নিয়েছেন সাবেক গভর্নর রয় কুপার। এ ছাড়া নিউ হ্যাম্পশায়ার ও জর্জিয়াতেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। ভার্জিনিয়ায়ও জয় ধরে রেখেছেন দলটির সিনেটর মার্ক ওয়ার্নার। ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থী মাইকেল ওয়াটলিকে পরাজিত করতে যাচ্ছেন রয় কুপার। বিদায়ী রিপাবলিকান সিনেটর থম টিলিসের আসনে জয়ী হয়ে ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিয়েছেন তিনি। সাবেক রিপাবলিকান ন্যাশনাল কমিটির চে...