ফিরছে ‘ফেউ’–এর পূর্ণাঙ্গ গল্প, জানা গেলো মুক্তির তারিখ
ওয়েব সিরিজ ‘ফেউ’ ফিরছে পূর্ণাঙ্গ রূপে। মরিচঝাঁপিতে ঘটে যাওয়া ঐতিহাসিক ও মর্মান্তিক গণহত্যার ছায়া অবলম্বনে নির্মিত এবারের সিরিজটির নাম ‘ফেউ কমপ্লিট সাগা’। গল্পটি মূলত বাংলাদেশিদের বীরত্বগাথা। যেখানে সাধারণ জনগণের প্রতিনিধি হয়ে ওঠে রহস্য পুরুষ মার্শাল। সুন্দরবনের গহীনে পেঁচানো সাপের মতো সেই জগত নিয়ে চিত্রায়িত হয়েছে পুরো সিরিজের শুটিং। এটি নির্মাণ করেছেন সুকর্ণ শাহেদ ধীমান। আজ মুক্তি পেয়েছে সিরিজটির টিজার। যেখানে ইংরেজিতে কিছু কথা বলতে শোনা যায়, যার বাংলা করলে হয় এমন, ’আমি তোমাকে আগেই বলেছিলাম, জঙ্গলের একটা নিজস্ব নিয়ম–আইন রয়েছে। সেটা ভাঙলে, তাকে স...