পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ব্যবসায়ী নাসির ইউ আহমেদের করা মামলায় হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে এই আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন। এদিন মামলার বাদী আদালতে উপস্থিত থেকে আসামিদের জামিন বাতিলের প্রার্থনা করেন। তবে এসময় আসামিপক্ষের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত আসামির জামিন বাতিলের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, আসামি পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। সেখানে বলা হয় এলার্জি জনিত রোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। পরে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে...