ট্রাম্পবাদের মৃত্যুঘণ্টা শেষ পর্যন্ত বেজে গেছে
কম প্রত্যাশার মধ্যেও এক ধরনের স্বস্তি থাকে। মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের অবস্থা এতটাই আশঙ্কাজনক মনে হচ্ছিল যে, নির্বাচন পর্যবেক্ষকরা কৌতুক করে বলতে শুরু করেছিলেন–এই ফলাফলের অর্থ হয় ট্রাম্প যুগের অবসান, নয়তো জনমত জরিপ পেশারই কবর রচনা। এ ধরনের পূর্বাভাসের পর রিপাবলিকানদের যে কোনো জয়কেই একপ্রকার অলৌকিক ঘটনা বলে মনে হতো। ধারণা করা হচ্ছিল ডেমোক্র্যাটরা বড় ধরনের জয় পাবে; আর রিপাবলিকানরা শেষ পর্যন্ত মিশ্র ফলের আশায় নিজেদের মতো করে এমনভাবে প্রচার চালাত যেন তারা সবার ধারণার চেয়েও ভালো করেছে। কিন্তু আজকের দিনে সেই আত্মপক্ষ সমর্থন বা প্রচার চালিয়ে যাওয়া কঠিন হবে। ভোটাররা...