অযাচিত চাপ ছাড়াই গভর্নরকে সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ দিতে হবে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাকে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, একটি কার্যকর কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠায় গভর্নরের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি তাঁর কার্যক্রমের জন্য জবাবদিহির কাঠামোও থাকতে হবে। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের প্রভাবমুক্ত থেকে ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’ শীর্ষক...