ডিসেম্বরে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা মন্ত্রীর
আগামী ডিসেম্বর মাসে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করতে আশাবাদী প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, প্রথম দুই-তিনটি ফ্লাইটে কর্মীরা বিনা খরচে মালয়েশিয়া যেতে পারবেন। এ জন্য অনলাইনে আবেদন নিয়ে লটারির মাধ্যমে কর্মী বাছাইয়ের পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় এফডব্লিউসিএমএসে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রী বলেন, ‘ডিসেম্বর বিজয়ের মাস। আমরা চাই এই মাসে কর্মীদের যাত্রা শুরু হোক। প্রথম দুই-ত...