বেরোবিতে উপাচার্যের অফিসে কর্মকর্তাদের মারামারি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের দপ্তরের ভেতরে কথাকাটাকাটির একপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. রফিকুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে। এ বিষয়ে তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বুধবার রাতে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর দপ্তরে এ ঘটনা ঘটে। এতে আহত কর্মকর্তা রফিকুল ইসলামের চোখের নিচ থেকে রক্ত ঝরতে দেখা যায়। তাঁকে হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইতিহাস বিভাগের দুই শিক্ষকের মধ্যে অভ্যন্তরীণ চিঠি আদান-প্রদান...